﻿Body Heat (1981)
► মুভি ইনফো:
● জনরাঃ Crime, Drama, Romance
● আইএমডিবিঃ (https://www.imdb.com/title/tt0082089/)
● অভিনয়েঃ William Hurt, Kathleen Turner, Richard Crenna 
● ট্রেইলারঃ https://youtu.be/zPOjV9Gdk7U
● ডিউরেশনঃ ১ ঘন্টা ৫৩ মিনিট
● আইএমডিবি রেটিংঃ ৭.৪
● রোটেন টোমাটোসে ফ্রেশঃ ৯৭%
● অনুবাদক: সাঈদ বিন তারিক (facebook.com/sayeedbintariq)
● ইভেন্ট: #মাতৃভাষায়_ভালোবাসা

নেড রেসিন একজন অদক্ষ আইনজীবী। বড় কোন সফলতার মুখ এখনো দেখে নি।
এক অনুষ্ঠানে সুন্দরী, আকর্ষণীয়, বিবাহিত রমণী ম্যাটি ওয়াকারের সাথে দেখা হয়।
একে অপরের প্রতি আকর্ষিত হয়। অবৈধ যৌন সম্পর্ক গড়ে ওঠে। ম্যাটি ওয়াকারের স্বামী একজন সফল ব্যবসায়ী।
নেড ও ম্যাটি তাকে খুন করার পরিকল্পনা করে। যাতে তাদের অবৈধ সম্পর্কে আর বাঁধা না থাকে।
আবার সম্পত্তিও অধিকারে আসবে। এই হলো শুরুর গল্প। এর পরে আছে ডাবল ক্রসিং, টুইস্ট।

Body Heat - একটি উপাদেয় ফিল্ম নয়ার। ফেম ফাটালে বা ফিল্ম নয়ার মুভির সাধারণ কিছু বৈশিষ্ট থাকে।
এ কারণে এর গল্প কিছুটা আঁচ করতে পারা যায়। কিন্তু তারপরও চোখ পর্দায় আটকে থাকে।
এই মুভিটিও তার ব্যতিক্রম নয়। ফেম ফাটাল মুভির নারী চরিত্র সবচেয়ে বেশি আকর্ষণ করে।
সে হবে সুন্দরি ও সিডাক্টিভ। যাকে দেখলে সহজেই পুরুষ প্রলুদ্ধ হবে।
আর চোখে থাকবে কামনা আর সর্বনাশের হাতছানি।

মুভিটি সম্পর্কে ক্রিটিক্স রজার এবার্ট- এর দু’টো লাইন উল্লেখ করার লোভ সংবরণ করতে পারলাম না।
“You watch the movie the first time from his point of view,
and the second time from hers. Every scene plays two ways.
“Body Heat” is good enough to make film noir play like we
hadn't seen it before.”

